জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ- দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
News Editor
২০ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ-

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার। জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জামালপুর জেলা কার্যালয় হতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে। উক্ত হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতিকুর রহমান ছানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা, রায়হান মাহমুদ, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর, ডাক্তার কাওসারা, (প্রতিনিধি) সিভিল সার্জনের কার্যালয় জামালপুর জেলা, রাজু আহমেদ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় জামালপুর,অজয় কুমার পাল, নির্বাহী সচিব, সুইট বাংলাদেশ জামালপুর, জাহাঙ্গীর সেলিম, মানবাধিকার কর্মী ও পরিচালক এইচআরডি, উন্নয়ন সংঘ, জামালপুর, ফজলে এলাহী মাকাম, জেলা প্রতিনিধি, এসএটিভি, মোঃ খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, সফল সংগঠক, মানবাধিকার কর্মী, সভাপতি, তারকা সংঘ ও সাধারণ সম্পাদক, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখা, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, সভাপতি, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখা এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখা প্রমুখ। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইশরাকী ফাতেমা, জামালপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। জামালপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ২০০৯-১০ অর্থবছর হতে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সেবামূলক প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত ৬৪ টি জেলা ও ৩৯ টি উপজেলায় মোট ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। প্রতিটি সেবা কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে ১২ ধরনের প্রতিবন্ধীদের মাঝে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, ভিজুয়াল টেস্ট, হেয়ারিং টেস্ট, ভাষা শিখন সেবা, প্রতিবন্ধিতার ধরন নির্ণয়, সচেতনতামূলক কার্যক্রম, পক্ষাগাত গ্রস্তদের সেবা প্রদান, পুনর্বাসন, কাউন্সেলিং ও সহায়ক উপকরণ বিতরণ করে আসছে বিনামূল্য। আজ জামালপুরের ৭টি উপজেলার (জামালপুর সদর উপজেলায় ৪৮ জন, মেলান্দহ উপজেলায় ০৪ জন, বকশিগঞ্জ উপজেলায় ০৬ জন, ইসলামপুর উপজেলায় ০৪ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ০৯ জন, সরিষাবাড়ি উপজেলায় ০৯ জন, মাদারগঞ্জ উপজেলায় ১০ জন) মোট ৯০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

১০

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১১

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১২

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৩

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৪

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৫

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৬

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৭

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৯

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST