নিউজ এডিটর
১১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার খন্দকার বাজারের খাগদিওর শাহী ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহিন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ও ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল এবং সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি মকবুল হুসেন। দয়ামীর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে এবং উছমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি লাল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব গনি মিয়া, দয়ামীর ইউনিয়ন কৃষক দলের সভাপতি গনি মিয়া, কৃষক দল নেতা সেলিম খান, রফিক মিয়া, সুমন আলী, তখন খান, আব্দাল আলী, লিলু মিয়া এবং যুবদল নেতা বেলাল আহমদসহ আরও অনেকে। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। ইফতার মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন খন্দকার বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আলবাব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST