নিউজ এডিটর
১১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেরিন একাডেমিতে আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ,চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে ধর্মীয় আবহ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে একাডেমির শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লক ডাইনিং হল ও একেএম নুরুল আমীন স্কয়ারে একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মচারী (স্থায়ী ও অস্থায়ী), ৬০তম এবং ৬১তম ব্যাচের প্রি-সী ক্যাডেট এবং পোস্ট সী অফিসার ক্যাডেটগণের সম্মিলিত অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিগত ০১ রমজান হতে ২০ রমজান পযর্ন্ত ২০দিনব্যাপী অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, আজান ও কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মিলিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি বমান্ড্যান্ট নৌপ্রকৌ. মোঃ মনজুরুল কবীর। একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মিলিত ইফতার মাহফিলে একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা/প্রশিক্ষক ও কর্মচারী এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন। ক্যাডেটদের সুরেলা কণ্ঠে আজান ও কিরাত প্রতিযোগিতা একাডেমিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামের সৌন্দর্য ও শুদ্ধ উচ্চারণে আজান ও কিরাত চর্চা গড়ে তুলতে এ আয়োজন করা হয়। এ ধরণের আয়োজন সমাজে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আমাদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে কমান্ড্যান্ট আজান ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST