নিউজ এডিটর
১২ মার্চ ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তিনটি প্রধান শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ,তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে বর্তমানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পোস্টে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানান, তিনি এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান আরও পুনর্ব্যক্ত করেন যে, ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল। তবে বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো তার দেওয়া এই তিন শর্তের বাস্তবায়ন। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। রাশিয়া বর্তমানে ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST