জামালপুর সদরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন এমপি মোজাফফর হোসেন। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৪ মে ২০২৩, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর সদরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন এমপি মোজাফফর হোসেন।

রাসেল রানা জামালপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলতি বোরো মৌসুমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। রবিবার সকালে সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে নরুন্দিতে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বোরো মৌসুমে সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তাঁরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার এই সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে। এমপি আরো বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে। তবে দরিদ্র কৃষকদের ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে সাধারন চাষীদের আবার গ্রামীণ শ্রমিকরা শহরমুখী হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতা করতে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো ও জেলা কৃষক লীগ এর আহবায়ক মোরসালিন হোসেন জুয়েল, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ। পরে নরুন্দির হিন্দুপাড়ায় দরিদ্র বর্গাচাষী হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেওয়া হয়। হেলাল উদ্দিন এর সাথে কথা বলে জানা যায় তার ধান কাটার সময় হলেও তিনি ধান কাটার কোন শ্রমিক পাচ্ছে না।। আওয়ামী লীগের এই উদ্যোগ অনেক খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST