ঠাকুরগাঁওয়ে মাছ ধরার মহোৎসব হাজারো মানুষের ঢল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মাছ ধরার মহোৎসব হাজারো মানুষের ঢল

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রতি বছরের মতো ন্যায় এবারও ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদের বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। শীতের আগমনী বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঁধের জলকপাট খুলে দেওয়ায় ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলার হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে ভিড় জমিয়েছেন। এটি এখন আর শুধু মাছ ধরার আয়োজন নয়, পরিণত হয়েছে উত্তরবঙ্গের এই তিন জেলার মানুষের এক আনন্দময় মিলনমেলায়।

শনিবার (১৮ অক্টোবর) ভোর থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমান্তবর্তী এই বাঁধ এলাকায় পলো, খেওয়া জাল, চাবিজাল, ঠেলা জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে নেমে পড়ে মানুষ। বাঁধের জল কমার সঙ্গে সঙ্গে শুরু হয় মাছ ধরার এক প্রতিযোগিতা। ভেলা বা ছোট নৌকায় চেপেও অনেকে মাছ শিকারে অংশ নেন। মাছ ধরার এই দৃশ্য দেখতে বাঁধের দু’পাশে উৎসুক জনতার ঢল নামে। এই মাছ ধরার উৎসবকে ঘিরে বাঁধের দুই পাড়ে মেলা বসেছে। মেলার মাঠজুড়ে নাগরদোলা, চরকি এবং শিশুদের জন্য নানা ধরনের খেলনা ও মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা।

তবে উৎসবের আমেজ শুধু বাঁধের পাড়েই সীমাবদ্ধ নয়। বুড়ির বাঁধের আশেপাশে প্রত্যেক বাড়িতে এখন আনন্দের জোয়ার। উৎসব উপলক্ষে এই সময়ে বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরা মেহমান হতে আসেন। গ্রামগুলোতে তখন ঘরে ঘরে চলে উন্নত খাবার পরিবেশন ও আপ্যায়নের পালা।
স্থানীয় বাসিন্দারা জানান, এই উৎসব তাদের কাছে শুধু মাছ ধরার আয়োজন নয়, বরং এটি একটি সামাজিক পুনর্মিলনীর উপলক্ষ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়ার জন্য ১৯৫১-৫২ সালের দিকে শুক নদীর ওপর বুড়ির বাঁধ সেচ প্রকল্প হাতে নেওয়া হয়। পরে এটি জলকপাট (স্লুইসগেট) হিসেবে পরিচিতি পায়। বছরজুড়ে এই জলকপাটে পানি আটকে রাখা হয় এবং মৎস্য অধিদপ্তর এখানে বিভিন্ন জাতের দেশি মাছের পোনা অবমুক্ত করে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (আকচা ও চিলারং ইউপি) মৎস্য অভয়াশ্রম হিসেবে পরিচিত প্রায় ৫০ একর বিস্তৃত এই এলাকার দেখভাল করে। সারা বছর এখানে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও, প্রতি বছর কার্তিক মাসের শুরুতে সেচের জন্য বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর তখন থেকেই শুরু হয় এই উৎসব। হাজারো মানুষ এসেছে মাছ ধরতে বুড়ির বাঁধের পানিতে সাধারণত শোল, বোয়াল, বাইম, শিং, ট্যাংরা, পুঁটি, টাকি, খলসে, মলা, চিংড়িসহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। তবে কিছু মাছ শিকারি হতাশাও প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কিছু অসাধু লোক আগে থেকেই রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আটকে রাখে, যার ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত পরিমাণে মাছ পাচ্ছেন না। তবে এই অভিযোগ সত্ত্বেও উৎসবের আমেজে কোনো কমতি নেই। বুড়ির বাঁধের পানিতে সাধারণত শোল, বোয়াল, বাইম, শিং, ট্যাংরা, পুঁটি, টাকি, খলসে, মলা, চিংড়িসহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম যাকারিয়া বলেন, ঐতিহ্যবাহী এই মাছ ধরা উৎসব সুষ্ঠুভাবে চলছে। মাছ ধরাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ এখন উত্তরবঙ্গের মানুষের কাছে এক বড় বিনোদন এবং সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসাবে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST