ঢাকার পানিতে পাওয়া গেছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান - দৈনিক অভিযোগ বার্তা    
অভিযোগ বার্তা ডেক্সঃ
২ জুন ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার পানিতে পাওয়া গেছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান

পিএফএএস রাসায়নিক বা ‘চিরকালের রাসায়নিক’ দীর্ঘ সময় পরিবেশে স্থায়ী হয়। একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসলে ক্যান্সারসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে।ঢাকার নদী, লেক ও কলের পানি এবং পোশাকে ক্ষতিকর মাত্রায় পিএফএএস বা ‘চিরকালের রাসায়নিক’ এর উপস্থিতি পাওয়া গেছে। এনভায়রোনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং আন্তর্জাতিক দূষণকারী নির্মূল নেটওয়ার্ক (আইপিইএন) এর এক যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।ইএসডিও এবং আইপিইএন এর চালানো “পারসিস্ট্যান্ট থ্রেট: পিএফএএস ইন টেক্সটাইলস এন্ড ওয়াটার ইন বাংলাদেশ” (ক্রমাগত হুমকি: বাংলাদেশের টেক্সটাইল এবং পানিতে পিএফএস) শিরোনামের যৌথ গবেষণাটির ফলাফল গতকাল (২৯ মে) ইএসডিও-এর ঢাকা অফিসে প্রকাশিত হয়।

 

পিএফএএস বা পার- এন্ড পলি- ফ্লুরোঅ্যালকাইল ‘চিরকালের রাসায়নিক’ নামে পরিচিত কারণ এটি দীর্ঘ সময় পরিবেশে স্থায়ী হয়। এ রাসায়নিক পদার্থটি পানি, তেল এবং দাগ প্রতিরোধ করতে পারে বলে শিল্প কারখানায় ব্যবহৃত হয়।

গবেষকরা বলছেন, একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসলে ক্যান্সারসহ নবজাতকদের মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। থাইরয়েডের হরমোনের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

 

গবেষণার জন্য ২০১৯ ও ২০২২ সালে ঢাকার মোট ৮ টি এলাকা থেকে ৩১ টি নমুনা সংগ্রহ করা হয়। ৩১টি নমুনার মধ্যে ২৭টি (৮৭ শতাংশ) নমুনার পৃষ্ঠ থেকে সংগৃহীত পানিতে পিএফএএসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৮টি নমুনায় (৫৮ শতাংশ) বিশ্বব্যাপী নিষিদ্ধ এক বা একাধিক পিএফএএস রাসায়নিক পিএফওএ, পিএফওএস এবং/অথবা পিএফএইচএক্সএস এর উপস্থিতি পাওয়া গেছে। ১৯টি নমুনায় (৬১ শতাংশ)পিএফএএস এর মাত্রা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত মাত্রা (নিয়ন্ত্রিত পরিমাণ) অতিক্রম করেছে।

 

কিছু রাসায়নিক বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। আবার কিছু রাসায়নিক নিষিদ্ধ করার জন্য পর্যালোচনা চলছে।বাংলাদেশে ইএসডিও-এর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, “বাংলাদেশ একটি আন্তর্জাতিক টেক্সটাইল উৎপাদন কেন্দ্র এবং এ খাত থেকে বিষাক্ত রাসায়নিক নির্গমনের প্রবণতা বাসিন্দাদের উচ্চ ঝুঁকির মধ্যে ফেলছে।

 

২০১৯ সালে সাভারের কর্ণতলী নদীতে পিএফএএস রাসায়নিকের মাত্রা প্রস্তাবিত ইউ সীমার ৩০০ গুণেরও বেশি ছিল। নমুনাটিতে দুটি নিষিদ্ধ পিএফএএস রাসায়নিক সর্বোচ্চ মাত্রায় পাওয়া গেছে। বর্তমানে নির্ধারিত ডাচ নিরাপদ সীমার চেয়ে এগুলোর মাত্রা ১৭০০ থেকে ৫৪ হাজার গুণ বেশি ছিল।

 

২০২২ সালে হাতিরঝিল লেক থেকে সংগৃহীত আরেকটি নমুনাতে পিএফওএ এবং পিএফওএস উভয় রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে যা বর্তমানে নির্ধারিত ডাচ নিরাপদ সীমার ১৮৫ গুণ বেশি। ২০১৯ সালে সংগৃহীত চারটি কলের পানির নমুনার মধ্যে তিনটিতে পিএফএএস পাওয়া গেছে এবং খাবার পানির জন্য ইউএস নির্ধারিত পিএফওএ মাত্রা থেকেও বেশি পরিমাণে রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় নমুনার জন্য নেওয়া পাঁচটি পোশাকে পিএফএএস শনাক্ত করা হয়েছে। তারমধ্যে পুরুষদের জন্য তৈরি করা একটি জ্যাকেটে বিশ্বব্যাপী নিষিদ্ধ রাসায়নিক পিএফওএ-এর উপস্থিতি পাওয়া গেছে।

 

ইএসডিও-এর নীতি ও প্রযুক্তি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং গবেষণার প্রধান লেখক ড. শাহরিয়ার হোসেন বলেন, “আমাদের জলপথে ট্যাপ ওয়াটার এবং পোশাকে পিএফএএস-এর উপস্থিতি স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর হুমকি। তবুও শিল্প প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকরা এটি সমাধানে ধীর গতিতে কাজ করছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরি পিএফএএস রাসায়নিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

তিনি এ সময় বলেন, “পিএফএএস রাসায়নিকগুলো মানবসাস্থ্যের জন্য ক্ষতিকারক। এগুলো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বেশি পাওয়া যায়, তাই ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST