রাজু আহমেদ
২৪ নভেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকের মাঝে চারা–উপকরণ বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে অনাবাদি ও পতিত জমিকে চাষের আওতায় এনে পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ২০ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ, গাছের চারা, জৈব সার, ভার্মি কম্পোস্ট, নেট, ঝাঁজরি ও বীজ সংরক্ষণের কৌটা বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ‘পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)’–এর আওতায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।উপকারভোগী কৃষাণী মোছাঃ তাহমিনা আক্তার বলেন, “কৃষি অফিস থেকে পুষ্টি বাগান তৈরির জন্য সব ধরনের উপকরণ পেয়েছি। নিয়মিত পরামর্শও দিচ্ছেন। বাড়ির সামনে অনাবাদি জমি পরিষ্কার করে বাগান তৈরির কাজ শুরু করেছি। এতে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদন বাজারেও বিক্রি করতে পারব।”উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “প্রকল্পটির মাধ্যমে বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে পুকুর–খালপাড়, ছায়াযুক্ত স্থানসহ সব ধরনের অব্যবহৃত জমিতে সবজি ও ফল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এতে একদিকে পুষ্টিহীনতা দূর হবে, অন্যদিকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।”তিনি আরও জানান, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। কম শ্রম ও খরচে বাড়ির আঙিনায় উৎপাদিত শাক–সবজি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত ফসল বিক্রি করে বাড়তি আয় করতেও সক্ষম হবেন উপকারভোগীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST