নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল সেহরির সময়েই বিদ্যুৎ বিচ্ছিন্নতার অভিযোগ

ধামরাই প্রতিনিধিঃ ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকায় নিয়মিত বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ১০ থেকে ১২ ঘণ্টা পর আবার লাইন চালু করা হয়। আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেহরির সময় থেকেই এলাকায় বিদ্যুৎ নেই। সংশ্লিষ্ট দপ্তরের নম্বরে কল দিলে তারা বিষয়টি জানেন না বলে জানান এবং কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেন না বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী আরও জানান, শুধু বিদ্যুৎ নয়—রমজান মাসে নিয়ম করে সেহরির সময় গ্যাস চলে যায় এবং অনেক সময় ইফতারের আগেও গ্যাস থাকে না। ফলে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় বিদ্যুৎ কর্মীরা শাটডাউন দিয়ে দীর্ঘ সময় লাইন চালু না করে রাখেন। তারা মনে করছেন, দায়িত্বশীল আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST