নিউজ এডিটর
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় স্বামীর লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) নওগাঁর পত্নীতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে প্রতিমা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা প্রদীপ কুমারের সঙ্গে তার স্ত্রী প্রতিমা রানীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, স্বামীর লাঠির আঘাতেই প্রতিমা রানীর মৃত্যু হতে পারে। স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, রাতেই তাদের মধ্যে ঝগড়া ও মারপিট হয়েছিল। এর আগেও একাধিকবার তাদের পারিবারিক কলহ স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তিনি আরও বলেন, স্বামী প্রদীপ মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST