নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন  অফিস ঘেরাও - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন  অফিস ঘেরাও

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার(২৫ অ‌ক্টোবর) দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

গতকাল শুক্রবার সকাল ১০টা থে‌কে সা‌ড়ে ১১টা পর্যন্ত সাত ক‌্যাটাগ‌রি‌তে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমামের নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান।

এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অফ দা টাউনে পরিণত হয়।এরপ‌রেই পরীক্ষার্থী ও অ‌ভিভাবক‌রা দা‌বি তো‌লেন আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেন। তাদের অভিযোগ আরএমওর নেতৃত্বে একটি চক্র এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

তবে এইসব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে আরএমও হোসেন ইমাম ব‌লেন,নি‌য়োগ পরীক্ষা সংক্রান্ত কোন বিষ‌য়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পৈ‌ত্রিক সূত্রে পাওয়‌া বা‌ড়িতে আমি বসবাস ক‌রি। তাছাড়া বা‌ড়ি‌তে ম‌্যাস ভাড়া দেওয়‌া আছে। ‌সেটা দেখাশুনার দা‌য়িত্বে আমার ভা‌বি ও স্ত্রী র‌য়ে‌ছেন। কে,কখন বে‌র হ‌য়ে‌ছে সেটাও আমি জা‌নি না। সুতরাং আমি সাংবা‌দিক‌দের বলবো সংবাদ প্রকা‌শের আগে আপনারা আরও ভা‌লোভা‌বে খোঁজ নি‌য়ে দেখ‌তে পা‌রেন। কু‌ষ্টিয়ার সি‌ভিল সার্জন ‌শেখ মোহাম্মদ কামাল হো‌সেন ব‌লেন,‌‌নি‌য়োগ বা‌ণিজ‌্য সংক্রান্ত কোন বিষ‌য়ে আমি কিছু জা‌নি না।

তবে একজন চি‌কিৎস‌কের বা‌ড়ি থে‌কে পরীক্ষার্থীরা বের হ‌চ্ছে সামা‌জিক‌ যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এমন ভি‌ডি ক্লিপ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এর বে‌শি কিছু জা‌নি না। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে ডা. হোসেন ইমামের কোন সংশ্লিষ্টতা নেই। তবে তার বাসা থেকে কিছু যুবক ফাইলপত্র হাতে বের হয়ে আসছে এমন একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।

তবে ওই যুবকরা সিভিল সার্জন অফিসের চাকরিপ্রার্থী কি না সেটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে আরএমওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST