
নিজস্ব প্রতিনিধিঃ
আজ সকাল ০৯:০০ ঘটিকায় নেত্রকোণা জেলা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে নেত্রকোণা জেলার সকল অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেপ্টেম্বর/২০২৫ মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম, পুলিশ সুপার, নেত্রকোণা।
পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, এবং নেত্রকোণা জেলা পুলিশ উর্ধতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
উক্ত কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ হামিদুর রহমান, আরআই, পুলিশ লাইনস্ নেত্রকোণা ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST