পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ডমেস্টিক ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ অগাস্ট ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ডমেস্টিক ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ

পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড।আর বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন।

থাইল্যান্ডের একটি পর্যটন এলাকা। থাইল্যান্ডে পর্যটন বাড়াতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই কর্মসূচির জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট ধরা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) আয় হতে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের মূল পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, এ বছরের শুরুতে জাপান একই ধরনের কৌশল গ্রহণ করে পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান আসন বরাদ্দ দিয়েছিল।

থাইল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট থাকা বিদেশিরা এখন দেশের ছয়টি এয়ারলাইনে এক রাউন্ড-ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইটে ২০ কেজি লাগেজসহ বিনামূল্যে যেতে পারবেন। এই এয়ারলাইনগুলো হলো: থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।

বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন।

সরাওং থিয়েনথং বলেন, ‘এটি শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্য এক বিশেষ প্রচারণা, যারা এখনো টিকিট বুক করেননি।’

প্রকল্পটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি পর্যটককে একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (৫০ ডলারের বেশি) বা রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (১০০ ডলারের বেশি) সরকারি ভর্তুকি দেওয়া হবে।

চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, ‘এই প্রচারণা পর্যটনকে কিছুটা সাহায্য করবে, যদিও উচ্চ মৌসুমে আগমন ইতোমধ্যেই ভালো।’ তিনি বলেন, এটি পর্যটক কম আসার মৌসুমে চালানো হলে আরও কার্যকর হবে।

তিনি আরও পরামর্শ দেন, সরকারের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় সাহায্যের জন্য তহবিল বরাদ্দ করা উচিত, কারণ উচ্চ খরচ এখনো ভ্রমণকারীদের জন্য বাধা।১৭ আগস্ট পর্যন্ত এ বছর থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST