পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিনিধিঃ
‎মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে রোজিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চম্পা খাতুন (৩৬) নামের এক নারীর দেহে পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ রেপিড একশন ব্যাটালিয়নের সদস্যরা পরে তাকে আটক করে। পরে ওই নারীকে শিবালয় থানায় পুলিশের সোপর্দ করা হয়। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।রাত ৮টার দিকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন।

‎র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা চালনা করে । এ সময় সন্দেহভাজন হিসেবে চম্পা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজতে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, উদ্ধারকৃত ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে পাটুরিয়া ঘাটে আনা হয়েছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ধামরাই, সাভার ও আশুলিয়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

‎র‌্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন সাংবাদিকদের জানান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

‎তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST