
হাবিবুর বকশি বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের বদরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের পর হঠাৎ করেই শুরু হয় স্বস্তিদায়ক বৃষ্টি। টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও খরতাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই সময়ের বৃষ্টি বদরগঞ্জবাসীর মাঝে এনে দিয়েছে স্বস্তি ও প্রশান্তি।আজ দুপুরের দিকে আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। শহরের অলিগলি ও গ্রামের মাঠে-ঘাটে নেমে আসে ঠাণ্ডা হাওয়ার ছোঁয়া। বৃষ্টিতে ভিজতে দেখা যায় শিশু-কিশোরদের। অনেকে আবার রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করেন।এদিকে কৃষকদের মুখে ফিরে এসেছে হাসি। বদরগঞ্জ উপজেলার কৃষক আব্দুল মতিন বলেন, “অনেকদিন ধরে বৃষ্টি ছিল না। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছিল। এই বৃষ্টি আমাদের জন্য খুব উপকার হবে। ফসল বাঁচবে, মাটি নরম হবে।”স্থানীয় পথচারী ও দোকানিরা জানান, প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে বদরগঞ্জের পরিবেশ অনেকটা ঠাণ্ডা ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ বদরগঞ্জ এলাকায় আরো কিছু সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।আজকের বৃষ্টি বদরগঞ্জবাসীর মাঝে যেন একটুখানি স্বস্তি এনে দিয়েছে। কৃষক ও সাধারণ মানুষ আশা করছেন, এই বৃষ্টি ফসলের জন্য যেমন উপকারী হবে, তেমনি পরিবেশকেও করবে আরও সতেজ ও প্রাণবন্ত।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST