News Editor
১০ মে ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেনে। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বড়বাড়ি সংলগ্ন জেলা পরিষদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই শিক্ষার্থী আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, বুধবারের পরীক্ষার আংশিক প্রস্তুতি শেষ করে সন্ধ্যার আগে আমি বাড়ির পাশে ঘুরতে বের হই। এসময় জেলা পরিষদের পুকুর পাড়ে তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের করইবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খাইরুলসহ কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখি। এসময় আমার হাতে থাকা মোবাইল দিয়ে এ দৃশ্য গোপনে ভিডিও করি। তখন বিষয়টি বুঝতে পেরে ওরা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল মোল্লা বলেন, ঘটনার সময় আমি রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলাম। এসময় হঠাৎ করে রাস্তার পাশে ডাক-চিৎকার শুনে কাছে গিয়ে দেখি খাইরুলসহ কয়েকজন ওই এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করছে। তখন আমি তাদের নিবৃত করার চেষ্টা করি। কিন্তু এতে ওরা আমার উপরও চড়াও হয়। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় অধিবাসীরা আসলে পালিয়ে যায় হামলাকারীরা। ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বলেন, ছেলের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ঢাকা কাজ করি। অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করিয়েছি। এখন ওর পরীক্ষা চলছে। এমন সময় যারা আমার ছেলেকে মারধর করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে এ বিষয়ে অভিযুক্ত খাইরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST