News Editor
২৭ মে ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“বস্টনে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন”

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ পবিত্র বিশাখ ডে বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১৪ই মে, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল শাক্যমুনি বুড্ডিস্ট বিহার ও মেডিটেশন সেন্টারের উদ্যেগে বৃহত্তর বোস্টনের গার্ডনার সিটি হলে অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ।আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা উৎসব। বিহারের অধ্যক্ষ ড: প্রজ্ঞালোকা মহাথের পবিত্র ত্রিপিটক পাঠ ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং সিটি মেয়র মাইকেল জে, নিকোলসন শুভেচ্ছা বক্তব্য রাখেন । অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, বোস্টনের থাই রাজকীয় বুদ্ধ বিহারের অধ্যক্ষ, বস্টনস্থ বার্মার মাহাসী মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ, কম্বোডিয়ার সংঘ নায়ক, লাওস, ভিয়েতনাম, নেপাল ও শ্রীলঙ্কান বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু এবং ভিক্ষুনী সংঘ মন্ডলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন প্রাক্তন সভাপতি ও বুদ্ধ বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সৌমেন্দু বড়ুয়া । ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নে অংশ গ্রহন করেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর মহাসচিব সুহাস বড়ুয়া, সংগঠনের সভাপতি প্রজয় বড়ুয়া, সাধারন সম্পাদক সোহেল বড়ুয়া, প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়া, ইঞ্জিনিয়ার দেবাশীষ বড়ুয়া সহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জু বড়ুয়া । দিনব্যাপী অনুষ্ঠানে, থাই ও কম্বোডিয়ার ছাত্রীরা বুদ্ধের জন্মদিন উপলক্ষে ঐতির্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মেয়র মাইকেল নিকোলসন বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আগত মহিলাদের অভিনন্দিত করেন ও উপহার সামগ্রী বিতরণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১১

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১২

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৩

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৪

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৫

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৬

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৭

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৮

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৯

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

২০

Design & Developed by BD IT HOST