News Editor
৬ অক্টোবর ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউবির পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে মাননীয় উপাচার্যের মতবিনিময়

বার্তা প্রেরক, আরিফুল ইসলাম, রাজশাহী:বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ০৬ অক্টোবর ২০২৪ রবিবার দুপুরে বাউবির পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। তিনি আজ সকালে নাটোর এবং দুপুরে পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন দীর্ঘ ১৭ বছর শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে তা হঠাৎ করে পুনরুদ্ধার করা সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ গোলাম কিবরিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি। বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরবৃন্দ। উল্লেখ্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপাচার্য হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি তাঁর দ্বিতীয় কোন উপ-আঞ্চলিক কেন্দ্রে পরিদর্শন। আরো উল্লেখ্য মাননীয় উপাচার্য মহোদয় পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে ফলের চারা রোপন করেন।এ সময় স্কুল অব এডুকেশনের সম্মানিত ডিন অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, মাননীয় উপাচার্য-এর একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক জনাব মো: নাসির উদ্দীন, বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং উক্ত উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST