নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

স্টাফ রিপোর্টার-ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল কার্যক্রম উদ্বোধন ও পণ্য বিক্রয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সকালে টিসিবি ভবনের সামনে আন্দোলনরত ডিলাররা মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। ‘টিসিবি ডিলার সার্ভাইভাল মুভমেন্ট’ নামের ব্যানারে সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন ডিলাররা। বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে যান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনরত ডিলারদের মূল দাবি, ২০২৫-২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ ডিলারশিপ চুক্তি অবিলম্বে নবায়ন করতে হবে। ডিলারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন না হওয়ায় তাঁরা ব্যবসায়িক ও মানসিকভাবে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটনার পর সমস্যা সমাধানে ডিলারদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য গেছেন বলে জানা গেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতির পর আয়োজিত নির্ধারিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টিসিবির ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি জানান, টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল কার্ড ও অনলাইন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এই আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য ও ভুয়া সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১০

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১১

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১২

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৩

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৭

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৮

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

২০

Design & Developed by BD IT HOST