বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে পারেনি পাঁচটি ফ্লাইট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে পারেনি পাঁচটি ফ্লাইট

অনলাইন ডেস্কঃ

ঢাকার আকাশে আকস্মিক বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পাঁচটি ফ্লাইট। পরে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এসব ফ্লাইট।

বুধবার (১৮ মার্চ) রাতে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হলে নিরাপত্তার খাতিরে এসব ফ্লাইট ডাইভার্ট করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণ করা এই পাঁচটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ রুটের বলে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র ও জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, অবতরণ করা ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের দুটি আন্তর্জাতিক ফ্লাইট এবং একই এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও ঢাকার পরিবর্তে চট্টগ্রামে নামতে বাধ্য হয়। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিরূপ আবহাওয়ার মুখে পড়ে পুনরায় আগের বিমানবন্দরেই ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মূলত যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটগুলো পুনরায় তাদের মূল গন্তব্য ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এই সাময়িক বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১১

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১২

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৩

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৪

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৫

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৭

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৮

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৯

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST