নিউজ এডিটর
১১ মার্চ ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ভরাটের দায়ে বালু জব্দ, নিলামে বিক্রি

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগে প্রশাসনের অভিযানে দুইটি স্থানে ফেলে রাখা বালু জব্দ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে মোট ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সিমনা সড়কের সদর উপজেলার ভাদুঘর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা হচ্ছে এমন অভিযোগে গণমাধ্যমেও নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে এলাকার সড়কের দুই পাশের প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি এবং তিতাস নদীর মারাত্মক হুমকির মুখে পড়ছে । এ প্রেক্ষিতে জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুটি স্থানে থাকা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়, যেখানে মোট ২ লাখ ৫০ হাজার টাকায় বালু ক্রয় করেন সর্বোচ্চ দরদাতারা। এদিকে পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ আহ্বায়ক শামীম আহমেদ মনে করে, এ ধরনের নিলাম অবৈধভাবে বালু ভরাটের প্রবণতা নিরুৎসাহিত করবে। আমরা আশা প্রকাশ করব, ভবিষ্যতেও এ ধরনের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদী ও প্রকৃতি সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, অবৈধভাবে বালু ফেলে ফসলি জমি ও বিল ভরাটের কারণে তিতাস নদী ও কৃষি জমির পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি নিলামকৃত বালু নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশও দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST