ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
২০ মার্চ ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি বন্ধ। কঠোর হুশিয়ারী জেলা প্রশাসকের।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গরুর মাংসের বাজার মূল্য ৬৬৪টাকা ৩৯পয়সা নির্ধারণ করে দেওয়ায় দেশ জুড়ে চলছে ব্যবসায়ীদের মাঝে টান টান মনোভাব। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ আনন্দবাজার ও ফারুকী বাজার সহ আরও অনেক বাজারেই চলছে এ নিয়ে অপারগতা। তাই গত দুদিন যাবত মাংস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর অপারগতা পেশ করে মূল্য নির্ধারণে পূর্ণবিবেচনা করার জন্য স্মারক লিপি প্রদান করা হয়। এসময় স্মারক লিপি প্রদানের নেতৃত্বে ছিলেন জেলা মাংস ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হক সহ আরও অনেকেই। ফারুক আহমেদ জানান, সরকারের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করলে ব্যবসায়ীদের অনেক লোকসান হবে। এ দরের চেয়ে তাদের খরচ আরও বেশি হয়। তাই ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছে। এবং পূর্ণবিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।   এর জবাবে জেলা প্রশাসক মুহাম্মাদ হাবিবুর রহমান কঠোর হুশিয়ারী বার্তা দিয়ে বলেন, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST