নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় সকালে পূজার ফুল আনতে গিয়ে ছিনতাইয়ের শিকার নারী

মো :নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই গৃহবধূর নাম রিংকু পাল। তিনি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পালের মা। এ ঘটনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন। মঙ্গলবার আজ সকালে শহরের পূর্ব পাইকপাড়া ও কালাইশ্রী পাড়ার মধ্যবর্তী শনি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিংকু পাল এলাকার কৃষ্ণধন পালের স্ত্রী। তারা সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ভুক্তভোগী রিংকু পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পূজার ফুল সংগ্রহ করার জন্য তিনি প্রতিবেশীর বাড়ির দিকে যাচ্ছিলেন। শনি মন্দির এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওঁত পেতে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে তার কানে থাকা স্বর্ণের দুল ও নাকের নাকফুল ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঁচড়ে তার কপাল কেটে যায়। এতে তিনি আহত হন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি। ছিনতাইয়ের এই ঘটনার পর গৃহবধূ রিংকু পালের বড় ছেলে ও সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হৃদয় পাল বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় জমা দিয়েছেন। মায়ের সাথে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান তিনি। স্থানীয়রা জানান, এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরার ব্যাপারে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পূর্ব পাইকপাড়া এলাকায় চুরি-ছিনতাইয়ের পাশাপাশি মাদকসেবী ও বিক্রেতাদের দৌরাত্ম্যও বেড়েছে। সম্প্রতি জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST