ভর্তুকি মুল্যে জুলাই মাসের টিসিবি'র পন্য বিক্রি শুরু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ ডেক্স
৮ জুলাই ২০২৪, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভর্তুকি মুল্যে জুলাই মাসের টিসিবি’র পন্য বিক্রি শুরু

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। সারা দেশের এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে এ পণ্য সেবা।

 

আজ সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় বনানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন।

তিনি বলেন, স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে; চলবে আগামী ২-৩ মাস। এক কোটি কার্ডধারীকে এ সুবিধা দেয়া হলে অন্তত ৫ কোটি মানুষ এর আওতায় আসবে।

স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আজ থেকে পণ্য পাবেন জানিয়ে বাণিজ্য সচিব আরও বলেন, টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি শিগগিরই আনতে পারব। এই মুহুর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেয়া হবে। কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি।

টিসিবির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (চাল, ভোজ্যতেল ও মসুর ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের জুলাই মাসের কার্যক্রম সোমবার (৮ জুলাই) থেকে সারা দেশে শুরু হওয়ার কথা।

 

এ কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দাম পড়বে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি করবে টিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST