ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ তিনজন আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অক্টোবর ২০২৪, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ তিনজন আটক

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক

কষ্টিয়ার দৌলতপুর সীমান্ত পথ দিয়ে ভারতে পালানোর সময় নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ দুই সহযোগীসহ তিনজনকে আটক করেছেন টহলরত বিজিবি সদস্যরা। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আটকের বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তারা নাটোরের কুখ্যাত সন্ত্রাসী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্ত দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে তারা তিনজন অবস্থান নেন। বিকেল সাড়ে ৪টার দিকে ওই সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার সংলগ্ন স্থান থেকে টহলরত উদয়নগর বিওপির বিজিবি সদস্যরা ওই তিনজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

আটকদের মধ্যে রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে রয়েছে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা।আটকের পর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা পুলিশের একটি বিশেষ টিম প্রিজনভ্যানে দৌলতপুর থানা থেকে শুক্রবার রাতেই দ্রুততম সময়ের মধ্যে তাদের নাটোরে নিয়ে যান।

দৌলতপুর সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে পারাপার ঠেকাতে বর্তমানে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবির কঠোর নজরদারির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST