নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

জামাল খান, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোসাঃ মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ী সংলগ্ন পাকা রাস্তার ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মোঃ জাহাঙ্গীরের স্ত্রী।পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার রাতে আসামিরা মমতাজ বেগমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে নিহত মমতাজ বেগমের মেয়ে বাদী হয়ে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর দৌলতখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ ও ২ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ কাশেম (৫৫), পিতা— মৃত কয়ছর মাতাব্বর (১ নম্বর আসামি)।মোসাঃ রাজিয়া বেগম (৫০), পিতা— মোঃ আলী আহাম্মেদ (২ নম্বর আসামি) গ্রেপ্তারকৃত আসামিরা উভয়েই দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ীর বাসিন্দা।দৌলতখান থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST