ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ জানুয়ারী ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

জামাল খান,জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলার দৌলতখান উপজেলায় এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ জানুয়ারি ২০২৬) দৌলতখান উপজেলার মিয়ার হাট ব্লকে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খাইরুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন এসএসিপি রেইনস প্রকল্পের বরিশাল অঞ্চলের আঞ্চলিক মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো.রিফাত সিকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,দৌলতখান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা।মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন,মিয়ার হাট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।

আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্ট প্রযুক্তির গুরুত্ব,উৎপাদন পদ্ধতি এবং রাসয়নিক সারের বিকল্প হিসেবে এর কার্যকারিতা তুলে ধরেন।তারা বলেন,ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়,ফসলের উৎপাদন ব্যয় কমে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে ওঠে।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে একটি করে সবজি বীজের প্যাকেট বিতরণ করা হয়। এ সময় তিনি উপস্থিত সকল কৃষককে বাড়ির আশেপাশে সবজি চাষে উদ্ধুদ্ধ করেন এবং পুষ্টি নিরাপত্তা ও অতিরিক্ত আয়ের সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়াও বক্তারা গণভোটে সচেতনতার বিষয়ে মাঠ দিবসে জনসচেতনতা বিষয়ক প্রচারণা চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST