
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডস্থ পতিতা পল্লী থেকে পাচার হওয়া এক নারীসহ শীর্ষ নারী পাচারকারী ও মাদকসম্রাজ্ঞী লাভলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে রমেশ সেন রোডস্থ পতিতা পল্লীতে অভিযান চালান। এ সময় পাচারের শিকার ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্ত সর্দারনী লাভলীকে আটক করা হয়।অভিযানের সময় ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহি উদ্দিনের রহস্যজনক ভূমিকার কারণে লাভলীর পোষা বাহিনী তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটি কৌশল অবলম্বন করে। বিষয়টি তৎক্ষণাৎ কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের নজরে আসে। পরবর্তীতে ওসির কঠোর নির্দেশে থানার এসআই মহসিন মোস্তফাসহ অতিরিক্ত অফিসার, ফোর্স এবং নারী পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত লাভলীকে ভিকটিমসহ নিরাপদে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-৪৩, তারিখ: ১৪/১১/২০২৬ ইং)।এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রভাবশালী ও দাপুটে সর্দারনী লাভলীর বিরুদ্ধে ভৈরব থানাসহ এর আগেও একাধিক মামলা রয়েছে। তবে এই প্রথম তাকে আইনের আওতায় এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST