মহানায়ক মনে করতেন দেবদাস মানেই প্রমথেশ বড়ুয়া - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানায়ক মনে করতেন দেবদাস মানেই প্রমথেশ বড়ুয়া

কলকাতা থেকে দেবাশীষ রয়

মহানায়ক উত্তমকুমার স্বয়ং মনে করতেন, ‘দেবদাস’ মানেই প্রমথেশ বড়ুয়া। অসমের গৌরীপুরের বড় রাজকুমার প্রমথেশচন্দ্র বড়ুয়া। হরেক রকমের বন্দুক, তাঁবু, খাবারদাবার কত কী! তবে এই পরিচয়কে ছাপিয়ে গিয়েছিল তাঁর অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক সত্তা। ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পুরুষ।

মানুষটি চেয়েছিলেন ডাক্তার হয়ে গরিব প্রজাদের সেবা করবেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী। কলকাতায় হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজের পড়ুয়া। বিদেশে গিয়ে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও মায়ের আপত্তিতে আর সেটা হল না। কলেজে পড়ার সময়েই শিশির ভাদুড়ীর অভিনয়ে মুগ্ধ হলেন।
‘হাঁ দিদি, এত ভিড় কিসের গো, কে মরেছে?’
যিনি বেরিয়ে আসছিলেন তিনি বললেন, ‘ভিড় হবে না? দেবদাস মরেছে যে গো?’ একটি ছবির অভিনীত চরিত্র আর অভিনেতার এত বড় আইডেনটিফিকেশন যে হতে পারে সত্যিই কল্পনারও অতীত। ১৯৩৫ সালে তিনি বাংলা ও হিন্দিতে পরিচালনা করলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’। বাংলায় দেবদাসের চরিত্রে তিনি আর পার্বতীর চরিত্রে যমুনা। বুঝতে পারছেন আমরা বলছি ভারতীয় সিনেমার কিংবদন্তি প্রমথেশ বড়ুয়ার কথা।

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। প্রমথেশ বড়ুয়া ক্রমেই ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি হয়েছেন।উত্তমকুমারও মনে করতেন, ‘দেবদাস’ মানেই প্রমথেশ বড়ুয়া। সেদিন ছিল ইংরেজি ক্যালেণ্ডারে ১৯৫১ এর ২৯ নভেম্বর, প্রয়াত হলেন প্রমথেশ বড়ুয়া। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে সারা কলকাতা ভেঙে পড়ে প্রমথেশ বড়ুয়ার বাড়িতে, পথে, কেওড়াতলার শ্মশানে-হাজার হাজার লোক জড়ো হয়। চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলীরা লাইন করে শবানুগমন করেছিলেন । শ্মশানে গিয়ে তারা দেখলেন এত ভিড় যে শবদেহ নিয়ে যাবারও জায়গা নেই। অভিনেতা বিকাশ রায় সেদিন কেওড়াতলা শ্মশানে ছিলেন। প্রচণ্ড ভিড় থেকে বাইরে বেরিয়ে এসে তাঁর মনে হল হাঁফ ছেড়ে বাঁচা গেল। ঠিক সেই সময়ে বৃদ্ধা দুটির দিকে নজর গেল।

একজন ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসছিলেন বড়ুয়া সাহেবের মৃতদেহ দেখে, আর একজন ঢুকছিলেন। যিনি ঢুকছিলেন তিনি অপরজনকে দেখতে পেয়ে বললেন,
‘হাঁ দিদি, এত ভিড় কিসের গো, কে মরেছে?’যিনি বেরিয়ে আসছিলেন তিনি বললেন, ‘ভিড় হবে না? দেবদাস মরেছে যে গো?’ গতকাল ছিল প্রমথেশ বড়ুয়ার জন্মদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST