মানবিক সোনার বাংলাদেশ গড়ি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ মার্চ ২০২৩, ১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সোনার বাংলাদেশ গড়ি

কক্সবাজার অফিস:

 

 

লেখক:

মোহাম্মদ ইয়াসিন সিকদার।

ছাত্র ও সমাজকর্মী

 

“তোমার কাছে মানবতা মানে কী?

“অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করো, অন্তত একজনের জন্য হলেও। তবে বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা রেখো না। আমার কাছে এটাই হলো মানবতা।

লোকে ব্যাপারটাকে খুব কঠিন করে ভাবে। আসলে তা নয়।মানুষকে সাহায্য করতে হলে হতে হয় মানবিক,থাকতে হয় মানবতা।কখন নিজেকে মানবিক মনে করবেন?তাহলে বলি,যখন আপনি অন্যের ব্যাথায় সমব্যথী হবেন,অন্যের কস্টে কস্টানুভব করবেন,অসহায় সুবিধাবঞ্চিতদের দেখলে খারাপ লাগা শুরু হবে তখন বুঝতে পারবেন আপনার মধ্যে মানবিকতা কাজ করছে,আপনার ভিতর মানবতা কাজ করছে। আমি চাই,সমাজের-রাষ্ট্রের-বিশ্বের প্রতিটি মানুষ মানবিক হয়ে উঠুক, সবাই অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াক।আপনি আপনার পাশের অসহায় মানুষটির খোঁজ-খবর নিন, আপনার যা আছে তা দিয়ে মানুষটির পাশে দাঁড়ান।এভাবে যদি নিজ দায়িত্বে সবাই সবার পাশের সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমাজে-রাষ্ট্রে একটা মানুষ ও আর অসহায় থাকবেনা,সমাজের কেউ আর না খেয়ে মরবেনা,সমাজের কেউ আর খালি গায়ে থাকবেনা,থাকবেনা কোন পথশিশু,থাকবেনা কোন পথের ভিক্ষুক,পারি না কী আমরা, এমন একটা সমাজ গড়তে?এমন একটা রাষ্ট্র গড়তে?এমন একটা বিশ্ব গড়তে?অবশ্যই পারি।প্রথমেই বলেছি,এই জন্য আমাদের লাগবে মানবিক হওয়া,নিজের মধ্যে মানবতা সৃষ্টি করা।আর আমরা সবাই যেন এটা বিশ্বাস করি,মানুষের পাশে দাঁড়াতে হলে ধনী হতে হয় না। হ্যাঁ। তোমার অনেক টাকা থাকতে হবে তা নয়, তোমাকে বিখ্যাত হতে হবে তা নয়, এমনকি তোমাকে কলেজ-স্নাতক হতে হবে তা-ও নয়। ইচ্ছে থাকলেই তুমি মানুষের জন্য কাজ করতে পারো।

তুমি কাকে সাহায্য করবে? শুরু হতে পারে তোমার একজন প্রতিবেশীকে দিয়ে। ক্লাসে তোমার ঠিক পাশে বসা সহপাঠীকে সাহায্য করো, তোমার এলাকার একটা শিশুকে সাহায্য করো। তোমার সাধ্যের মধ্যে যা আছে, তা-ই করো। যদি তোমার কাছে মাত্র পাঁচ টাকাও থাকে, সেটারও অনেক ভাগীদার আছে।

 

 

মনে রেখ,হিতৈষী মনোভাব ও সহমর্মিতার গুণ ছাড়া মানবিকতা ও মহানুভবতার বিকাশ পূর্ণতা পায় না।তুমি তিনবেলা পেট পুরে খেতে পার। একাধিক পদের তরকারি ছাড়া তোমার খাবার রোচে না। বিচিত্র স্বাদ আস্বাদন ছাড়া আমার রসনা তৃপ্ত হয় না।তোমার পোষা কুকুরকে নিত্য টাটকা গোশত খাওয়াই। দুই বেলা শাহী খাবার খেতে দাও। শ্যাম্পু ছাড়া ওর গোসল হয় না। অথচ তোমার পাশের বস্তিতে খাবার না পেয়ে অবোধ শিশুরা চিৎকার করে কাঁদে। খোদার জ্বালা সইতে না পেরে কত মানুষ পথের ধারে উপুড় হয়ে কাতরায়। ফল-ফ্রুটস খেতে খেতে তোমার অরুচি ধরে যায়। অথচ বাড়ির বুয়ার অভুক্ত সন্তানদের মুখে মৌসুমী ফলটি পর্যন্ত ওঠে না। ক্ষুদে মাছির ছোট্ট পায়ের ভার পড়ামাত্র সুডৌল আপেল, রসে টইটুম্বর আঙ্গুর ও টসটসে কমলা তোমরা প্রায়শই নিক্ষেপ করো ডাস্টবিনে। অথচ ওরা পঁচা ও উচ্ছিষ্ট ফল খাওয়ার জন্য ইতর প্রাণীর সঙ্গে যুদ্ধ করে ডাস্টবিনে। ফ্যাশন বদলের সঙ্গে সঙ্গেই তোমার শীতবস্ত্র আর গ্রীষ্মের পোশাক বদল হয়। অথচ অদূরের গাঁয়ে/বস্তিতেই কি-না শীতবস্ত্রের অভাবে গরীবের প্রাণ যায়।

এসব তো বিবেক বা মানবতার পরিচায়ক নয়। অমানবের চেয়ে মানব শ্রেষ্ঠ কেন? প্রাণের কারণে? কেবল বুদ্ধির কারণে? মোটেও না। প্রাণের বৈশিষ্ট্যে মানুষ ও জীব-জন্তু প্রায় অভিন্ন। মানুষ বুদ্ধিমান জীব বলে অন্য সব জীবজন্তু একেবারে বুদ্ধিহীন নয়। বরং বুদ্ধির সঙ্গে বিবেক এবং আপন চাহিদার সঙ্গে মানবিকতার সংশ্লেষই অন্য সব জীব-জন্তুর ওপর মানুষের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। যদি আমরা সবাই মানবিক হই তাহলে সমাজে এমন বৈষম্য ও প্রভেদের কোনো সুযোগ থাকবেনা।আসুন সবাই মানবিকতা, পরহিতৈষণা, সহমর্মিতা ও মহানুভবতার শিক্ষা নিয়ে দেশ ও জাতির স্বার্থে, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়,নিজে মানবিক হই,নিজের মধ্যে মানবতা সৃষ্টি করি।দেখবেন আপনাকে দেখে আপনার আশেপাশের অনেকে মানবিক হয়ে উঠবে।এবং সবাই মিলে স্বপ্নের মানবিক সোনার বাংলা বিনির্মান করতে পারব।

 

আসুন স্বপ্নের মানবিক সোনার বাংলা বিনির্মানের জন্য শপথ করি,

 

“আজ থেকে মানবিক হয়ে উঠব”।

সহমর্মিতা ও মহানুভবতার শিক্ষা নিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করব”।

নিজের মধ্যে সবসময় পরহিতৈষী মনোভাব পোষণ করব।

 

সুবিধাবঞ্চিত’র পাশে দাঁড়াব।

 

নিজে মানবিক হব,অপরকে মানবিক হওয়ার শিক্ষা দিব”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST