নিউজ এডিটর
১৬ জুলাই ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

অনলাইন ডেস্ক: ​স্বপ্ন ছিল দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে আপনজনদের বুকে ফিরে আসার। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই মাঝআকাশে থেমে গেল জীবনের চাকা। ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহুবন্দ গ্রামের প্রবাসী ফখরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে ইতালিতে কঠোর পরিশ্রম করছিলেন ফখরুল। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের মাটিতে দিনরাত ঘাম ঝরিয়েছেন তিনি। অবশেষে সব গুছিয়ে হাসি মুখে পরিবারের কাছে ফেরার উদ্দেশ্যে তিনি ইতালির একটি বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ​যাত্রাপথে বিমানের ভেতরেই তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। সময়ের সাথে সাথে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকলে বিমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে নিকটবর্তী দেশ জর্জিয়ায় বিমানটি অবতরণ করায়। সেখানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​দীর্ঘদিন পর প্রিয় মানুষটি জীবিত অবস্থায় বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় প্রহর গুনছিল তার পরিবার। কিন্তু সেই হাসিমুখের পরিবর্তে এখন কফিনবন্দি নিথর দেহ হয়ে ফিরছেন ফখরুল। এই হৃদয়বিদারক খবরটি গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই বড়লেখার মহুবন্দ গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া, নিহতের পরিবারে চলছে বুকফাটা আর্তনাদ। ​তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST