মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

নিজস্ব দৌলতপুর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জিসান (২৪) একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী শিশুর স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি বাড়ির কাছেই হাঁটছিল। এ সময় জিসান তাকে গোপনে অনুসরণ করতে থাকে এবং সুযোগ বুঝে তার মুখ চেপে ধরে কাছের একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি যেতে অস্বীকৃতি জানালে জিসান তাকে বেধড়ক মারধর ও আঘাত করে। আঘাতে শিশুটি গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে গেলে জিসান তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

​ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে রক্ষা করেন তার মা। প্রত্যক্ষদর্শী মা বলেন, “মেয়েটির কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে দেখি আমার বাচ্চার মুখ চেপে ধরে মাটিতে ফেলে রাখা হয়েছে। আঘাতেই তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমাকে আসতে দেখেই বখাটে জিসান পালিয়ে যায়। সময়মতো না পৌঁছালে হয়তো মেয়েটাকে আর জীবিত পেতাম না।”

​মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত জিসানকে আটক করার চেষ্টা করলেও সে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মারাত্মক আতঙ্কে রয়েছে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজনরা দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST