নিউজ এডিটর
৬ জানুয়ারী ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ভেজাল গুড় তৈরি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ককেল প্রামাণিক নামে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।আজ ৬ জানুয়ারি মঙ্গলবার ভোর থেকে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গোপীনাথপুরের মোয়াজ্জেম পাড়ায় ককেল প্রামাণিকের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযুক্তরা পাঁচ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত পাঁচ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল প্রস্তুতের সরাসরি প্রমাণ পাওয়া যায়। পরে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ককেল প্রামাণিককে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযানকালে জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST