মানিকগন্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ জুলাই ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

অভিযোগ বার্তা ডেস্কঃ

টানা কয়েক দিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানিকগঞ্জের জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষদের জীবন যেন থমকে গেছে। কাজ না করলে পেটে ভাত জুটবে না—এই বাস্তবতায় গরমের তীব্রতা উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

বুধবার ও বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পৌর শহরের থানা রোড, কলেজ গেট, হাসপাতাল রোড, বাসস্টেশন ও বেউথা মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, গরমে হাঁসফাঁস করছেন রিকশাচালক ও সাধারণ মানুষ। কেউ গাছের নিচে রিকশা রেখে বসে আছেন, কেউ আবার দোকানে আশ্রয় নিয়েছেন।

থানা রোডের খালপাড় এলাকায় রিকশাচালক জলিল মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে রোদের তাপ অসহনীয় হয়ে উঠেছে। রিকশা চালানো যায় না। আর গরমে মানুষও ঘর থেকে কম বের হয়, তাই আয় কমে গেছে।’

একই কথা জানান রিকশাচালক স্বপন ও সুনিল। তাঁরা বলেন, ‘সকালে কিছু সময় রিকশা চালানো যায়, এরপর আর বের হতে পারি না। আগে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো, এখন ৩০০-৪০০ টাকাও কষ্ট করে উঠছে।’

দিনমজুর সোহাগ পেশায় পণ্য পরিবহন করেন। তিনি বলেন, ‘আমাদের কাজেই কষ্ট বেশি। এখন রোদের জন্য কষ্ট আরও বেড়েছে।’

তীব্র তাপদাহে শুধু খেটে খাওয়া মানুষই নন, সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। বাজার ও দোকানপাটে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। শহরের ব্যস্ত এলাকাগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। মানিকগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনে জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। গরমের এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১০

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১১

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১২

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৩

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৪

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৫

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১৭

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১৮

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৯

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

২০

Design & Developed by BD IT HOST