মালদ্বীপে বাংলাদেশিদের কেন ধরপাকড় করা হচ্ছে - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালদ্বীপে বাংলাদেশিদের কেন ধরপাকড় করা হচ্ছে

মালদ্বীপ থেকে শেখ সজীব আহমেদঃ

লাগাতার ধরপাকড় চলছেই মালদ্বীপে। এখন শুধু রাস্তাঘাটে নয়, হাউস থেকেও ধরে নিয়ে যাচ্ছে, যাঁদের ভিসা ঠিক নেই। যাঁদের ভিসা ঠিক আছে, তাঁরাও হয়রানির শিকার হচ্ছেন। কোথায় যাবেন বাঙালি প্রবাসীরা? আইন সবার জন্য সমান হলে অন্য দেশের যারা অবৈধভাবে কর্মরত আছেন, তাঁদের কেন ধরা হচ্ছে না? শুধু ধরছে খুঁজে খুঁজে বাঙালিদের।

অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে যারা অবৈধভাবে ব্যবসা করে অভিযোগ পেলে তাদেরকে ধরা হয়। তবে কিছু বাংলাদেশিও অবৈধভাবে ব্যবসায় জড়িত। তাঁদের ধরতে এসে আমাদের মতো অসহায় কর্মচারীদের ধরে নিয়ে যাচ্ছে।

 

অনেকে দুই লাখ টাকা খরচ করে ভিসা ঠিক করেছেন। ভিসা ঠিক রাখার জন্য প্রতিবছর গুনতে হয় প্রচুর টাকা। অথচ টাকাপয়সা দিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে! দেশে ছুটিতে গেলে কেউ বা করে দেয় ভিসা বাতিল।

তারা বলে নিজ নিজ কোম্পানিতে কাজ করতে। এখানে আমরা কোম্পানি পাব কোথায়? কিছু কিছু কোম্পানিতে কাজ করলে ঠিকমতো বেতনও দেয় না।
মূলত বাংলাদেশ থেকে নতুন কর্মী আনবে, তাই ধরপাকড় চলছে। নতুন কর্মী এসে কোথায় কাজ করবে? কোনো ভালো কোম্পানি তো দেখছি না। এর আগে কর্মী এনে রাস্তায় ছেড়ে দিয়েছে।

কে দেখে তাঁদের কান্নাকাটি! যাঁরা কোম্পানির ভিসায় আসবেন, তাঁরা অল্প বেতনে লম্বা ডিউটি করে হাড়ভাঙা কষ্ট করে কি কোম্পানিতে থাকবেন? তাঁরাও কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন। তারপর কী হবে? কেউ হতে চান না অবৈধ, সবাই বৈধভাবে কাজ করতে চান। কিন্তু পারেন না।

কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করলে তাঁরাও শেষে বেতন মেরে দেন।

দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন অনেক প্রবাসী ভাই। কেউ শোনেও না, কেউ দেখেও না প্রবাসী ভাইদের বোবাকান্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST