মেলান্দহে বিএনপি নেতার রাস্তার পাশের সরকারি গাছ কর্তন,জব্দ করল প্রশাসন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বিএনপি নেতার রাস্তার পাশের সরকারি গাছ কর্তন,জব্দ করল প্রশাসন

মেলান্দহ প্রতিনিধি:

মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ এর বিরুদ্ধে রাস্তা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে।পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার  নিকট অভিযোগ দিয়েছে স্হানীয় এলাকাবাসী। খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে।

(৫ জুলাই) রবিবার দুপুরে মাহমুদপুর ইমামপুর ধলাই সু’মিল থেকে উপজেলা নির্বাহী জিন্নাতুল আরা গাছের কাঠ জব্দ করেন।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি রাস্তার গাছ সরকারি অনুমতি ছাড়াই কিভাবে কেউ কেটে নিয়ে যেতে পারে তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদপুর বাজার থেকে উলিয়া রাস্তার পাশে একটি আকাশমনি গাছ ঝড়ে পড়ে যায়। এরপর থেকে গাছটি কাটার লোভ জাগে  ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবু সাঈদের।হঠাৎ একদিন লোকজন নিয়ে গাছটি কাটেন আবু সাঈদ। কয়েকদিন রাস্তার পাশে গুড়িগুলো ফেলে রেখে দেন। কয়েকদিন পর চারটি ভ্যান গাড়ি যোগে মাহমুদপুর বাজারের ইমামপুর ধলাই ‘স’ মিলের পাশে বিক্রির উদ্দেশ্যে রেখে দেন । ভ্যান গাড়ি চালক  রফিকুল ও আসাদুল্লাহ বলেন বিএনপি নেতা আবু সাঈদ একদিন গাছের গুড়ি গুলো স মিলের  পাশে রেখে দেওয়ার জন্য বলে। চারটি ভ্যান গাড়ি দিয়ে গাছের গুড়িগুলো একটি  জায়গায় রেখে দেওয়ার জন্য বলে আমরা রেখে দেই। আমাদেরকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছে। আপনাদের কিছু বলার থাকলে বিএনপি নেতা আবু সাঈদের সাথে কথা বলুন। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,আবু সাঈদ রাস্তার পাশ থেকে ওই গাছটি কেটেছে। সে যেই হোক না কেন? গাছ কাটার অপরাধে শাস্তি হওয়া প্রয়োজন।গাছকাটার অভিযোগের বিষয়ে জানার জন্য বিএনপি নেতা আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টাকরে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গাছের কাঠ জব্দ  করা হয়েছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST