admin
২৪ নভেম্বর ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে আদালতের নিষেধাজ্ঞা না মেনে দালান নির্মাণের অভিযোগ : হ‌য়ে‌ছে সংবাদ সম্মেলন

 কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দালান বাড়ী নির্মাণ কার্যক্রমের অভিযোগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সরসপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞার ওই প্লট/ভূমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বি,এম, রহমত ওরফে পিকিং বিশ্বাস জানান, মুনিজিলা মোজার সিএস ৩৯২ খতিয়ান এবং এসএ ৫১৪ খতিয়ান এর ২২৭০ নং দাগের ০.৭০ একর জমি পৈত্রিক। পরবর্তীতে যার বিআরএস খতিয়ান ১০৮২ নং এবং দাগ নং  ৩৩২৯। উক্ত বিআরএস (রেকর্ডে) প্রতিপক্ষ মোঃ লিয়াকত হোসেন মুন্সি গঙ অর্ধেকটা জবরদখল রেকর্ড পান। এরপর উক্ত জবরদখলী ভূমিতে জোরপূর্বক বীর নিবাস (দালান বাড়ী) নির্মাণ কার্যক্রম শুরু করে ঠিকাদার ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম। এঘটনায় জমির বৈধ মালিকের পক্ষে বি,এম, রহমত ওরফে পিকিং বিশ্বাস আদালতের সরণাপন্ন হয়ে দেঃ ১৪৩/২২ ইং মামলা দায়ের ও ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা/১৪৪ ধারা জারি করে যা বলবৎ আছে। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে জোরপূর্বক কার্যক্রম চালাচ্ছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। পিকিং আরো বলেন, আমাদের জমির পাশের প্লটে বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন মুন্সির বাড়ি করার মতো নিজস্ব যথেষ্ট জমি রয়েছে। অথচ আমাদের পৈত্রিক জমি জবরদখল স্থায়ীকরণের হীন উদ্দেশ্যে চেয়ারম্যান রফিকুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় আইন/আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা হচ্ছে। এঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST