মোল্লাহাটে মনির শেখ'কে চোর সন্দেহে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৮ মার্চ ২০২৩, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে মনির শেখ’কে চোর সন্দেহে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে গাংনী মাতারচর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মনির শেখ’কে চোর সন্দেহে হাত-পা বেঁধে নির্মমভাবে সীমাহীন নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও মাতারচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের আয়োজনে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মনির শেখকে নির্মমভাবে নির্যাতনের বিচারের দাবি জানিয়ে বক্তব্যদেন মাতারচর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি উচমান খাকী, চরদারিয়ালা আশ্রয়ণ প্রকল্পের সভাপতি শামীম শেখ,  মনিরের বড়ভাই মামলার বাদী জাহিদুল শেখ।

বক্তারা বলেন, নিরাপরাধী মনির শেখকে চোর অপবাদে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। নির্যাতনে জড়িতদের মাঝে ৫ জন আটক হলেও আরো কয়েক জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকেও অনতিবিলম্বে আটক সহ নির্যাতনকারী সকলের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানান বক্তারা।

এর আগে দিনমজুর মনির শেখকে   দিনদুপুরে ছাগল চোর অপবাদ দিয়ে উপজেলার ঘোষগাতী বাজারে গত শনিবার দুপুর ১২টার দিকে অমানবিক নির্যাতনের এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। একই সাথে সাংবাদিক গণ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ফলে পুলিশ প্রশাসন তৎপর হয় এবং ৫ জনকে আটক করে।এঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীরা এখনো গ্রেপ্তার হয়নি।
######
মোঃ কা‌ফি হাসান বশার
মোল্লাহাট প্রতিনিধি
মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭
তাং ১৮/০৩/২০২৩ ইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST