News Editor
১০ মে ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি আটক

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ এক  মাদক  কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সকালে মোল্লাহাট বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। মাদক কারবারির নম মোঃ আবুল কাসেম সোহেল (২৫)। সে -লক্ষীপুর জেলার কমলনগর থানাধীন চর পাগলা গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে। মোল্লাহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে ইং-১০/০৫/২০২৩ তারিখ মোল্লাহাট বাসস্ট্যান্ড হতে আসামী মোঃ আবুল কাসেম সোহেল (২৫) পিতা-মৃত নুর মোহাম্মাদ, সাং-চর পাগলা, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুরকে ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এবিষয়ে নিয়মিত মামলা রুজুর পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোল্লাহাট থানা এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST