যমুনা অভিমুখের সড়কে জবি শিক্ষার্থীরা - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১৬ মে ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনা অভিমুখের সড়কে জবি শিক্ষার্থীরা

অভিযোগ বার্তা ডেস্কঃ

৪ দফা দাবিতে তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা আজ কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে খোলা রয়েছে কাকরাইল মোড়, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে সেখানে গিয়ে দেখা যায়, প্রধান উপদেষ্টা ভবনে যাওয়ার রাস্তার মুখে অবস্থান নিয়েছেন শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। এ সময় ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থী তানভীর বলেন, আমরা আপাতত জনগণের ভোগান্তি এড়াতে একপাশে এসে অবস্থান নিয়েছি। তবে আমাদের আরও শিক্ষার্থী আসছে। এরপর কাকরাইল মোড় অবরোধ করা হবে কিনা,তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থী রাজেন সালেহ বলেন, কিছুক্ষণ পরেই আমাদের ঘোষিত সমাবেশ শুরু হবে। এছাড়া জুমার পর দাবি আদায়ে আমরা গণঅনশন কর্মসূচি শুরু করবো।

শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে সকাল থেকে বাসে করে কাকরাইল মোড়ে আসছেন শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে বরাবরের মতো আজও সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST