যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত “হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং শান্তিবৃক্ষ শেখ হাসিনা” দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন - দৈনিক অভিযোগ বার্তা
admin
৩০ জানুয়ারী ২০২৩, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত “হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং শান্তিবৃক্ষ শেখ হাসিনা” দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

গত ২৮ জানুয়ারী,শনিবার বিকাল ৩ টায় ঢাকাস্হ বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল মিলনায়তনে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত “হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং শান্তিবৃক্ষ শেখ হাসিনা” শীর্ষক দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।

প্রকাশনা সংস্হা “ছায়া নীড়” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার, প্রখ্যাত ব্যাংকার ইয়াসিন আলী, বিশিষ্ট চা গবেষক আবুল ফয়েজ কতুবী, প্রকৌশলী রহমত উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা: আব্দুস সাদেক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন শেরে বাংলা নগর কৃষিবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.শাহ-ই আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বর্তমানে আ্যকরিডেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. গোলাম শাহী আলম,হাজী দানেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বঙ্গবন্ধু ফেলো প্রফেসর ড. আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী ফকরুল ইসলাম ফারুক, বিশিষ্ট সমাজ সেবক ও আলোক হেল্থ কেয়ারের স্বত্যাধিকারী লোকমান হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ ওয়ার ভেটেরান্স’৭১ এর সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসেন ও সহসভাপতি জাকির হোসেন হিরু সহ পাঁচ শতাধিক কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, লেখক, কবি সাহিত্যিক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং সাংবাদিক সুধীজন ।খবর বাপসনিঊজ।

সভায় সভাপতিত্ব করেন ড. ইউসুফ খান।

গ্রন্থের মোড়ক উন্মোচনের পর লেখক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদারকে ক্রেষ্ট প্রদান পুর্বক সন্মানিত করা হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার রচিত গ্রন্থ দু’টির স্বপক্ষে শুভেচ্ছা বানী বা মুখবন্ধ প্রদান করেন একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক ও বিজ্ঞানী যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. জাহাঙ্গীর আলম খান ও যুক্তরাষ্ট্র প্রবাসী বীরমুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় কোটিতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাষ্টার মোস্তাফিজ

বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

জামালপুরে মহান বিজয় দিবসে জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসে শহীদদের মাগফিরাত ও ওসমান হাদীর সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

১০

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

১১

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

১৩

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৪

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

১৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

১৭

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১৮

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৯

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST