নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জেলায় অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেন।সভায় পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ বলেন, “যেখানে আমার পুলিশ আছে, সেখানে কোনো অপরাধী থাকতে পারবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও স্পষ্ট করে জানান, প্রশাসন কারও প্রতি পক্ষপাত করবে না এবং অপরাধীদের জন্য ব্রাহ্মণবাড়িয়া কোনোভাবেই নিরাপদ আশ্রয় হবে না।তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তিপ্রিয়। কিন্তু কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জেলার ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এসব পরিস্থিতি পরিবর্তনে পুলিশকে আরও সক্রিয়, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, যানজটসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দমন করা হবে বলে আশ্বাস দেন নবাগত এসপি।মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “অপরাধমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে পুলিশের পাশাপাশি আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম যদি সত্য তুলে ধরে, তাহলে অপরাধীরা আর লুকিয়ে থাকার সুযোগ পাবে না।” তিনি গণমাধ্যমের সাথে সমন্বিতভাবে কাজ করে জেলা জুড়ে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।এসময় উপস্থিত সাংবাদিকরাও পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সমস্যা, অপরাধ প্রবণতা, জনসুরক্ষা ও সমাধানের বিষয় তুলে ধরেন। এসব প্রশ্নের জবাবে এসপি খোলামেলা বক্তব্য দেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।নবাগত পুলিশ সুপার বলেন, তিনি চান পুলিশ ও সাধারণ জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক। জনগণ যেন ভয় বা সংকোচ না করে যেকোনো সমস্যা বা অভিযোগ পুলিশকে জানাতে পারে। এজন্য থানাগুলোর সেবার মান উন্নয়ন, বিট পুলিশিং জোরদার করা এবং কমিউনিটি পুলিশিং শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি।মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফের বক্তব্যে স্পষ্ট হয় যে, তার লক্ষ্য শুধু অপরাধ দমন নয়; বরং একটি শান্ত, নিরাপদ, বসবাসযোগ্য এবং উন্নয়নবান্ধব ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা। তার এই ঘোষণা জেলায় নতুন আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মধ্যে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST