রংপুরে ডিবির অভিযানে বিপুল গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ জানুয়ারী ২০২৩, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে ডিবির অভিযানে বিপুল গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অদ্য ০১.০১.২০২৩ ইং তারিখে সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আব্দুর রশিদ এর নেতৃত্বে ইন্সপেক্টর আবু রেজা মানিক,এস আই শাহানুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে গঙ্গাচড়া থানাধীন ৬ নং গজঘন্টা ইউনিয়নের মহিপুর টু ময়ানাকুটি বাজার হইয়া ওমর গ্রামে রংপুর শহর গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হলুদ নীল রংয়ের একটি কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ০৭ টি পোটলায় লাল পলিথিন ও কষ্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ২৭ কেজি শুকনো গাজা, ০১ টি বাটন মোবাইল ফোন ও ০১ টি কাভার্ড ভ্যানসহ কুখ্যাত মাদক কারবারি সজীব(২৮), পিতা শামসুল হক, মাতা ছুফিয়া বেগম সাং কবির মামুদ, থানা ফুলবাড়ী, কুড়িগ্রামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে এর আগেও মাদক মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। রংপুর জেলার গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম পলাশ জানান, থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছর উপলক্ষে মাদকের ব্যবহার রোধের জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিপুল মাদক উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গংগাচড়া থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান আছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের নামে ফেসবুক পোস্ট, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ,বিএমএসএস’র নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১০

হালদার সাত কিলোমিটার খনন

১১

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১২

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৪

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৫

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৬

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৭

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৮

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৯

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST