নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: সাব-মেশিনগান ও পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেফতার

​বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী: রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি সাব-মেশিনগান ও একটি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। ​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (০৫ আগস্ট) বিকেলে ও রাতে ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ীর দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে। ​প্রথম অভিযানটি পরিচালিত হয় গত বিকেল আনুমানিক ৬:৪৫ ঘটিকায় রাজবাড়ী সদর থানাধীন পাচুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায়। সেখান থেকে মোঃ মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ১টি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, ২টি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোমিন মোল্লা মহিষখোলা এলাকার আফজাল মোল্লার ছেলে। ​অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় গোয়ালন্দ থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। উক্ত স্থান থেকে হাসান আলী বিশ্বাস (৩৬) নামের অপর এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, একাধিক দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৫,৩০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী বিশ্বাস ছোট ভাকলা এলাকার মোঃ বাবু বিশ্বাসের ছেলে। ​র‌্যাব-১০ কর্তৃপক্ষ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের উৎস এবং ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ​গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

২

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৪

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৫

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৬

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৭

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৮

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৯

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১০

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১১

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১২

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৪

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৫

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৬

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৭

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৮

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৯

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

২০

Design & Developed by BD IT HOST