News Editor
৯ নভেম্বর ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় কলা বিক্রেতা নিহত

রাজশাহী ব্যুরো , রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান (৭২) নামের এক বৃদ্ধ কলা বিক্রেতা নিহত হয়েছে। ঘটনার পর মোটরসাইকেল জব্দ করে চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার(৮ নভেম্বর) রাতে উপজেলার নওপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক শাহাদত হোসেন নামের এক যুবককে আটক করে থানায় নেয়া হয়। নিহত সিদ্দিকুর রহমান নওপাড়া এলাকার মৃত বাদল মৃধার ছেলে। বৃদ্ধ বয়সে পাড়া-মহল্লায় কর্মক্ষম সিদ্দিকুর রহমান কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাজারে কলা বিক্রি শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুত গতির মোটরসাইকেল সিদ্দিকুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, ঘটনার পর মোটরসাইকেল জব্দ করে চালক যুবককে আটক করা হয়। শনিবার(৯নভেম্বর) সকালে নিহতের পরিবারের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। ওই মামলায় আটককৃত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST