News Editor
১৪ নভেম্বর ২০২৪, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী দুর্গাপুরের সেই ক্ষতিগ্রস্থ ফুলকপি চাষীরা পেলো ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ

রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো : ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কোম্পানির ছত্রাকনাশক (নিউজিম পাউডার) স্প্রে করে ফুলকপি পচে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। এদিকে, ক্ষতিপূরণ পেয়ে নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন চাষীরা।বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে চাষীদের ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, ব্লেসিং গ্রুপের হেড অব বিজনেস আল আমিন, ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হোসেন ও রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল হক।উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, ক্ষতিগ্রস্ত চাষীদের বিষয়টি আমলে নিয়ে ১৩ জন চাষীকে ক্ষতিপূরণ বাবদ ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কোম্পানির পক্ষ থেকে ১৪ লাখ ২১ হাজার ৭০ টাকা প্রদান করা হয়েছে। আশাকরি চাষীরা ঘুরে দাঁড়াতে পারবেন এবং পূণরায় চাষাবাদ করতে পারবেন।উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, কৃষকদের অভিযোগ পেয়ে নমুনা সংগ্রহ করা হয়। এমনকি নিউজিম পাউডার অপর একটি ফুলকপি ক্ষেতে স্প্রে করে দেখা হয়। তাতে নিউজিম পাউডারের মান ত্রুটিপূর্ণ মনে হয়েছে। বিষয়টি ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কোম্পানির লোকজনকে জানালে তারা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।ক্ষতিগ্রস্ত চাষী শফিকুল ইসলাম বলেন , ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কোম্পানির ছত্রাকনাশক (নিউজিম পাউডার) কিনে ফুলকপিতে স্প্রে করেছিলাম। পরে পচন রোগে আক্রান্ত হয়ে ক্ষেতেই ফুলকপি পচে নষ্ট হয়ে যায়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তড়িৎ ব্যবস্থাপনার ক্ষতিপূরণ পেয়েছি। এতে করে আমরা পুণরায় চাষাবাদ করতে পারবো।উল্লেখ্য, ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কোম্পানির ছত্রাকনাশক (নিউজিম পাউডার) স্প্রে করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার ১৩ জন চাষীর প্রায় ১৫ বিঘা জমিতে থাকা ফুলকপি পচে নষ্ট হয়ে যায়। ঘটনার পর লিখিত অভিযোগ করেছিলেন ক্ষতিগ্রস্ত চাষীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST