রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২ মোঃ মুসা ভুইয়া - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৫ মার্চ ২০২৩, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২ মোঃ মুসা ভুইয়া

বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা- খুলনা মহাসড়কের পাশে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) থেকে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে এই চোরদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ০১টি ক্যাবল কাটার ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মোঃ ইমরুল গাজী (৩৫)। তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান,এই নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST