নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও জনগণের জানমালের নিরাপত্তা এবং পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। আজ র‌্যাব-১৪ এর পক্ষ থেকে দাপুনিয়া হাটে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে মানুষের সমাগম ও অর্থের লেনদেন বাড়ে। এই সুযোগে অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কায় দাপুনিয়া বাজারসহ প্রতিটি গুরুত্বপূর্ণ হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, হাট ও আশপাশের এলাকায় পোশাকে ও সাদা পোশাকে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি টিম সার্বক্ষণিক কাজ করছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। পশুবাহী ট্রাক বা হাট থেকে চাঁদাবাজি ও নির্ধারিত হাসিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে র‌্যাব। একইসাথে হাটের নির্দিষ্ট সীমানার বাইরে পশু কেনাবেচা না করতে ক্রেতা-বিক্রেতাদের অনুরোধ জানানো হয়েছে। প্রতারণা রোধে হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিনসহ র‌্যাবের বিশেষ টিম মোতায়েন থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং বড় অংকের লেনদেনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। র‌্যাব-১৪ জানায়, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে মাসকান্দা, শম্ভুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথে বিশেষ নজরদারি শুরু হয়েছে। তাদের লক্ষ্য জনভোগান্তি কমানো এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১০

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১১

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১২

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৪

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৫

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৮

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৯

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

২০

Design & Developed by BD IT HOST