
মোস্তাক আহমেদ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট দুই ক্যাটাগরির ৭ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রিটার্নিং/প্রিজাইডিং অফিসার সাকিল আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে (স্মারক নং- ৬৫০, তারিখ: ২৬/০৯/২০২৬ খ্রি.) এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নোটিশ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া ও যাচাই-বাছাই করা হয়। এতে শিক্ষক ও অভিভাবক ক্যাটাগরিতে মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়ে এবং যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষিত হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ অভিভাবক সদস্য পদ থেকে ১টি এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদ থেকে ১টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। ফলে প্রতিটি ক্যাটাগরিতে পদের সমসংখ্যক প্রার্থী থাকায় কাউকেই ভোটের মুখোমুখি হতে হয়নি এবং সংশ্লিষ্ট সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে নূরুল আমিন (গ্রাম: বিশ্বনাথপুর, গৌরীপুর, ময়মনসিংহ) ও মোঃ সোহেল মিয়া (গ্রাম: রাধানগর, আউশকান্দী, মাধবপুর, হবিগঞ্জ); সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে মোঃ গোলাম রব্বানী (গ্রাম: জালালসাপ, গোপলার বাজার, নবীগঞ্জ), নূরুল আমিন (গ্রাম: দুর্লভপুর, গোপলার বাজার, নবীগঞ্জ), মোঃ ফুলরী মিয়া (গ্রাম: রুস্তমপুর, গোপলার বাজার, নবীগঞ্জ) ও মোঃ বশির আহমদ (গ্রাম: জালালসাপ, গোপলার বাজার, নবীগঞ্জ); এবং সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে মোচ্ছাঃ পাপিয়া বেগম (গ্রাম: রুস্তমপুর, গোপলার বাজার, নবীগঞ্জ)।
নির্বাচন প্রক্রিয়ার সফল সমাপ্তিতে প্রিজাইডিং অফিসার সাকিল আহমেদ নবনির্বাচিত সকল প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST