লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিযোগ বার্তা ডেস্কঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্টের আগে-পরে যেসব অস্ত্র লুট হয়েছে, তা উদ্ধারে সরকার শিগগিরই বিজ্ঞপ্তি দেবে। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার পুরস্কার দেবে।

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।

৫ আগস্টের আগে-পরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে, তথ্য দিতে পারলে কত টাকা পুরস্কার দেওয়া হবে, তা ঠিক করতে কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কতগুলো অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৭০০-এর বেশি। তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।’

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বেশির ভাগ আইনের আওতায় এসেছে। কঠোর শাস্তি নিশ্চিত করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সরকার তা করবে। যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ‘এ জাতি অসহিষ্ণু হয়ে গেছে। ধৈর্য নেই। আগে সমাজে খারাপ ঘটনা ঘটতে থাকলে লোকজন প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ত। এখন জিনিসটি কমে গেছে। সবাই ভিডিও করছে। অথচ ঘটনা মোকাবিলায় মোবাইলটা ছুড়ে মারলেও কিছু একটা হয়। কিন্তু এ জিনিসটা কমে গেছে।’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের সঙ্গে একজন গার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ তাঁর ওপর হামলা করতে না পারেন।

ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হচ্ছে জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণমাধ্যম ভূমিকা রাখবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আবার পুলিশ সদস্যদের কাছে বডি ইন ক্যামেরাও থাকবে। কেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে জেলায় বার্তা চলে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST